চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদাচ্ছে ‘কলুর বলদ ২’, আপ্লুত রিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ২৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ইউটিউবে রিলিজের পর মাত্র একদিনেই ৫ লাখ ভিউ চাট্টি খানি কথা নয়! মিউজিক ভিডিও কিংবা গান হলেও কথা ছিলো, কিন্তু নাটক! এমনই অসাধারণ রেকর্ড স্পর্শ করলো চ্যানেল আইয়ের ঈদের নাটক ‘কলুর বলদ ২’। মাত্র একদিনেই যা পাঁচ লাখ ভিউ স্পর্শ করেছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ ছয় লাখেরও বেশি! 

চ্যানেল আইয়ে গেল রোজার ঈদে প্রচার হয়েছিল সাজ্জাদ সুমন পরিচালিত নাটক ‘কলুর বলদ’। প্রবাসীদের জীবন কাহিনি নিয়ে নির্মিত ওই নাটকটি প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সাফল্যের ধারাবাহিকতায় ঈদুল আযহাতেও নির্মিত হয় ‘কলুর বলদ’র সিক্যুয়াল ‘কলুর বলদ ২’। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এই নাটকটিও সাড়া ফেললো বেশ।

প্রবাসীদের সুখ, দুঃখ, পারিবারিক টানাপড়েন, মায়ের মমতা এসবকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি। যা দেখে দেশ বিদেশ থেকে প্রচণ্ড সাড়া পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে ‘কলুর বলদ ২’।

নাটকটি দেখে কমেন্ট করেছেন অসংখ্য মানুষ। শুধু তাই নয়, ফেসবুকেও অভিনেতা রিয়াজ ও নির্মাতা সাজ্জাদ সুমনের প্রশংসা করছেন সাধারণ মানুষ। তারা বলছেন, প্রবাসীদের একেবারে ভেতরের গল্পগুলোই স্পর্শ করতে পেরেছে ‘কলুর বলদ ২’। আর এমন প্রতিক্রিয়ায় আপ্লুত নায়ক রিয়াজ। কারণ তিনিই এ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন।

তবে নাটকটি চ্যানেল আইয়ের ইউটিউবে দেয়ার পর থেকে কপি করে অনেকে সোশাল মিডিয়ায় আপলোড করেছেন। এরইমধ্যে হাজার খানেকের বেশি আইডিকে রিপোর্ট করে সেখান থেকে ‘কলুর বলদ ২’ নামিয়ে ফেলা হয়েছে। নির্মাতা মনে করছেন, বেশকিছু আইডি থেকে নাটকটি অবৈধভাবে আপলোড না হলে আরো বেশি ভিউ হতো ‘কলুর বলদ ২’। তিনি সবাইকে চ্যানেল আইয়ের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে নাটকটি দেখার আহ্বান জানান।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে ‘কলুর বলদ ২’ তে অভিনয় করেছেন রিয়াজ, ফারহানা মিলি, দিলারা জামান, নিকুল কুমার, মনিরা মিঠু, হিমে হাফিজ, জাহিদ আখন্দ প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: কলুর বলদজাহিদ আখন্দদিলারা জামাননিকুল কুমারফারহানা মিলিমনিরা মিঠুরিয়াজলিড বিনোদনশামীম হাসান সরকারহিমে হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উপদেষ্টা হিসেবে নিজেকে ৭০ প্লাস মার্কস দিয়ে যাবো: অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT