চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁচাবাজারে ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা: মেয়র আতিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
গুলশান আগুন-মেয়র

রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান: মার্কেটটিতে এর আগে যখন আগুন লেগেছিল তখনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান তিনি।

মেয়র বলেন, ‘আমরা এখানে ডিএনসিসি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাবো, যেখানে অগ্নি নির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।’

নবনির্বাচিত মেয়র বলেন, ‘রাজধানীতে যেসব মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং সেন্টার আছে সেগুলোতে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদি কোনো মার্কেট কিংবা ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকে তাহলে সংশ্লিষ্ট মালিক এবং দোকান মালিক সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার ভোর সাড়ে পাঁচটায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, কাঁচাবাজারের আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের পরিচালক শাকিল নেওয়াজ।

Reneta

রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুনে একটি দোকানও রেহাই পায়নি। দুই শতাধিক আগুনের সবগুলোই পুড়ে গেছে।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি এই গুলশান-১ ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ আগুন লেগে ধসে পড়েছিল মার্কেট ভবন। তারপর সেখানে অস্থায়ীভাবে একটি একতলা টিনশেড ভবন নির্মাণ করা হয়। এবার সেই ভবনেও আগুন লাগল।

বারবার কেন এই ভবনে আগুন লাগছে তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ঢাকার উপ-পরিচালক শামীম হাসান চৌধুরীকে প্রধান করে ডিএনসিসি এক্সটেনশন মার্কেটে আগুনের কারণ নির্ণয় পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনগুলশান ডিসিসি মার্কেটগুলশান-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT