রেজাউল করিম রেজা: নাটোরের বাগাতিপাড়া থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মালিগাছা সাজি পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ছাত্রী সোনালী লোকমানপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী ছিল।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান: মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে ওই ছাত্রী তার ছোট বোনের সাথে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে পাশের একটি ফাঁকা ঘরের তীর ( বিম) ‘র সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেম সংক্রান্ত কারণে ওই ছাত্রী আত্মহত্যা করে থাকতে পারে।








