চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ার কলাবাগানে ৮ টন কোকেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৬, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

কলম্বিয়ায় রেকর্ড আট টন পরিমাণের কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সমুদ্রতীরবর্তী শহর টার্বোর এক কলা চাষের জমি থেকে এই কোকেন জব্দ করা হয়।

এই ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ এক টুইট বার্তায় পুলিশ অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেছেন, টার্বোতে চালানো অপারেশনে দেশের ইতিহাসের সর্ববৃহৎ চালান জব্দ করা হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠী উসুগার অধীনে এই কোকেনগুলো ছিল বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আরো তিনজন পালিয়ে গেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কার্লোস ভিলেগার বলেন, এই কোকেনের মধ্যে প্রায় ১ দশমিক ৫ টন রফতানির জন্য প্রস্তুত ছিল। দেশের ইতিহাসে জব্দ হওয়া কোকেনের চালানের মধ্যেই এটিই সবচাইতে বেশি।

অবশ্য সমুদ্রে এর আগে বেশ কয়েকবার বড় কোকেনের চালান আটক করা হয়েছে।

বিবিসি খবরে জানানো হয়, উসুগা মূলত ড্রাগ জাতীয় দ্রব্য চোরাচালানের কাজ করে। এ ছাড়াও হত্যা, গুম, চাঁদাবাজি ও অবৈধ খনি উত্তোলনের সাথেও তারা জড়িত।

Reneta

দেশটির পুলিশ জানায়, এই গোষ্ঠীর ২ হাজারের বেশি সক্রিয় সদস্য রয়েছে। গত ৫ বছরে এই গোষ্ঠীর ৬ হাজার ৭’শ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

কলম্বিয়ার সরকার এই মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিপক্ষে আকাশ পথে হামলা করবে বলে ঘোষণা দেয়। তাদের তালিকায় উসুগা, লস পেলৌসিস এবং লস পুন্তিলোরেস নামক তিনটি পৃথক সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কলম্বিয়াকোকেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহার শিক্ষা: উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা, বাস্তবতার পরীক্ষা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ফাইনালে বিধ্বংসী ১৭৫ রানে সূর্যবংশীর তিন রেকর্ড

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ইশতেহারে কৃষি ও সুনীল অর্থনীতি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারত ম্যাচে খেলতে শ্রীলঙ্কার অনুরোধ ‘রাখবে না’ পাকিস্তান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT