চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় সম্মাননা পাচ্ছেন দুই বাংলার ১৬ গুণী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ১৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

দুই বাংলার সাহিত্য ও সংস্কৃতির ১৬ গুণীজনকে সম্মাননা দিচ্ছে পশ্চিম বাংলার সাংস্কৃতিক সংগঠন নিখিলবঙ্গ বাচিক সংসদ ও কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কালারস্ বাংলা।

আগামী ১৮ জানুয়ারি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্রমঞ্চ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পশ্চিম বাংলা বিধান সভার বিধায়ক স্মিতা বক্সী। বিশেষ অতিথি থাকবেন কলকাতা বিধাননগর মিউনিসিপ্যালটি কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও কালারস্ বাংলা টেলিভিশনের হেড অব বিজনেস রাহুল চক্রবর্তী।

সম্প্রতি কলকাতায় নন্দন সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরষ্কারপ্রাপ্তদের চূড়ান্ত নামের তালিকা ঘোষণা করেন নিখিলবঙ্গ বাচিক সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল।

পুরষ্কারপ্রাপ্তরা হলেন- এপার বাংলার কবি অসীম সাহা, সুরকার ও সংগীতপরিচালক শেখ সাদী খান, অভিনেতা জিয়াউল হাসান কিসলু ও শহিদুল আলম সাচ্চু, মঞ্চ নাট্যকার ও নির্দেশক কাজী রফিক, নাট্যকার ও গীতিকার সহিদ রাহমান, গীতিকার মহম্মদ হাবিবুল্লাহ ও চলচ্চিত্র অভিনেতা রতন খান, ওপার বাংলার নাট্যকার ও অভিনয়শিল্পী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কবি শুভ দাশগুপ্ত, লোক সংগীতশিল্পী শুভেন্দু মাইতি, আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র ও সংগীতশিল্পী মনীষা মুরলী নায়ার।

সম্মাননা প্রাপ্তির খবরে চ্যানেল আই অনলাইনকে শহিদুল আলম সাচ্চু বলেন, যে কোনো পুরস্কার কিংবা সম্মাননা প্রাপ্তির খবরই একজন শিল্পীর জন্য আনন্দের। আর সেটা যদি নিজ দেশের গণ্ডির বাইরে থেকে আসে, তাহলেতো আরো গর্বের। কলকাতায় একই মঞ্চে যারা সম্মাননা পেতে যাচ্ছেন তারা প্রত্যেকেই স্বস্ব ক্ষেত্রে গুণী। সবাইকে অভিনন্দন জানাই।

Jui  Banner Campaign
ট্যাগ: জিয়াউল হাসান কিসলুলিড বিনোদনশহিদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT