চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় নোঙর ফেললো ‘ভুবন মাঝি’, উচ্ছ্বসিত পরম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ন ০৩, আগস্ট ২০১৮
বিনোদন
A A

এর আগে বিশ্বের অনেক দেশে মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রশংসিত ছবি ‘ভুবন মাঝি’। এবার ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে মুক্তি পেল ফাখরুল আরেফীন খান পরিচালিত ছবিটি।

সেখানকার ২৫ টির মতো সিনেমা হলে ছবিটি একযোগে চলছে ‘ভুবন মাঝি’। এমনটা জানিয়েছেন ‘ভুবন মাঝি’র অভিনেতা মাজনুন মিজান। চ্যানেল আই অনলাইনকে তিনি কয়েক দিন আগে জানান, পরিচালক অরিন্দম শীলের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান থেকে ‘ভুবন মাঝি’ কলকাতার মুক্তি পাচ্ছে।

২০১৭ সালের ৩ মার্চ সারাদেশের ৬৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরমব্রত- অপর্ণা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হলেও শুধু মুক্তিযুদ্ধই নয় চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় পরবর্তী বাংলাদেশেরও চিত্র। যে যুদ্ধ এখনও শেষ হয়নি, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ধর্মান্ধ ও মৌলবাদীদের বিরুদ্ধে যে যুদ্ধ এখনও থামেনি তাই ফুটে উঠেছে ‘ভুবন মাঝি’তে।

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি শুধু বাংলাদেশেই নয় ইওরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন স্থান প্রদর্শিত হয়েছে। প্রশংসিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। এতে পরমব্রত-অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন, মামুনুর রশীদ, মাজনুন মিজান, সুষমাসহ আরও অনেকে।

ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ায় অভিনেতা পরমব্রত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ভুবন মাঝি’। এই ঘৃণার সময়ে-এটি একটি ভালোবাসার গল্প, এ ভালোবাসা স্বাধীনতার জন্য, প্রিয়তম মানুষটির জন্য, ভাষার জন্য এবং প্রিয় মাতৃভূমি ও আদর্শের জন্য-যার জন্য আপনি বেঁচে আছেন।

আমি কাজ করি গর্বের জন্য, গভীর কোন অনুভবের জন্য যা নিয়ে মানুষ বহু বছর পরও কথা বলবে। শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন সত্যিকার শিল্পী হিসেবে এ চলচ্চিত্রে আমার উপস্থিতিটা সে কারণেই। গতবছর যখন চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায়, তখন এটি অসংখ্য ভালোবাসা ও সম্মান কুড়িয়েছিলো।

তিনি আরও বলেন, “কলকাতার দর্শকদেরও সমর্থন প্রত্যাশা করবো যেহেতু এই চলচ্চিত্রটি এ বাংলারও। কখনো ভাবতে পারিনি এ কথাটিও স্মরণ করতে হবে, এ চলচ্চিত্রেই এক অকস্মাৎ মৃত্যুর আগে আমাদের প্রিয় কালিকা প্রসাদ ভট্টাচার্য শেষবারের মতো সংগীত পরিচালনা করেছিলেন।”

Jui  Banner Campaign
ট্যাগ: অরিন্দম শীলপরমব্রত চটোপাধ্যায়ফাখরুল আরেফীন খানভুবন মাঝিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT