ভারতের পশ্চিমবঙ্গের জোড়াসাঁকোতে নির্মাণাধীন উড়াল সেতু ভেঙ্গে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। চাপা পড়েছে শতাধিক মানুষ।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভেঙ্গে পড়া বিবেকানন্দ উড়াল সেতুর নীচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।








