মাদক বিরোধী প্রচারণা চালানোর জন্য জীবন দিতে হলো এক কলম্বিয়ান নারী সাংবাদিককে। ফ্লোর আলবা নিউনেজ ভারগাসকে(২৫) নামের ওই সাংবাদিককে দক্ষিণ কলম্বিয়ার পিটালিটো শহরের রেডিও স্টেশনে হেলমেট পড়া এক অজ্ঞাতনামা গুপ্তঘাতক মাথায় গুলি করে হত্যা করে।
রেডিওস্টেশনের সিসি ক্যামেরায় বৃহস্পতিবার ঘটে যাওয়া ওই নৃশংস হত্যাকান্ডের ভিডিও ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় গুপ্তঘাতক মোটরবাইকে বসে অপেক্ষা করছিলো। যখন নিহত ভারগাস রেডিওস্টেশনে ঢুকে দরজা লাগাতে যাচ্ছিলো তখনই তার মাথায় খুব কাছ থেকে গুলি করে ঘাতক। ঘটনাস্থলেই মারা যান ভারগাস।
মানবপাচার, ড্রাগ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন তৈরি ও রেডিওতে প্রচারের জন্য বেশ খ্যাতি ছিলো ভাররগাসে। স্থানীয় নির্বাচনের প্রতিবেদনে একদল সন্ত্রাসীর ছবি প্রকাশের পর থেকে বেশ কিছুদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছিলো।
তার জন্য গভীর শোক প্রকাশ করে তার সহকর্মীরা সরকারের কাছে এই হত্যাকান্ডের ন্যায় বিচার দাবি করছে।







