চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স রোববার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ন ১৪, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধ করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধান ও তাদের প্রতিনিধিদের অংশগ্রণে ভিডিও কনফারেন্স হবে রোববার বিকালে।

ভারতের স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদশে সময় বিকেল সাড়ে ৫টা) অনুষ্ঠিত এই ভিডিও কনফারেন্সে অংশ নিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের কয়েক ঘণ্টা পরই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ভিডিও করফারেন্স সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীর প্রস্তাব দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানান।

মোমেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দিয়েছি এবং তিনি আমাকে বলেছেন দক্ষিণ এশিয়ার সব দেশের নেতারা যদি অংশ নেন; তবে তিনি ভিডিও করফারেন্সে যোগ দিতে রাজি আছেন।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় হাই কমিশন আফগানিস্তান ও পাকিস্তানসহ সার্কভুক্ত দেশসমূহের নেতৃতবৃন্দ ভিডিও করফারেন্স বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব প্রকাশের বিষয়টি নিশ্চিত করলে আমাদের প্রধানমন্ত্রী এতে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।’

মোমেন বলেন, মূলত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা এবং দক্ষিণ এশিয়ার জনগণকে রক্ষা করাটা হবে একটি রাজনৈতিক সংহতির প্রদর্শনী।

Reneta

শুক্রবার এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানাতে চাই। আমাদের নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা আমাদের করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। আমরা একসাথে কাজ করার মাধ্যমে সারাবিশ্বের সামনে একটি উদাহরণ তৈরি করতে পারি সেইসাথে একটি সুস্থ্য পৃথিবী গড়তে অবদান রাখতে পারি।’

মোদির এমন আহ্বানের পরপরই তাতে সাড়া দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশগুলোর অন্য সরকার প্রধানরা।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভারতের প্রধানমন্ত্রী মোদিভিডিও কনফারেন্সসার্কভুক্ত দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT