চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি ছাড়া সব অফিস চলবে অর্ধেক জনবলে, গণপরিবহনেও অর্ধেক যাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ২৯, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে অন্তত দুই সপ্তাহের জন্য নতুন ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

ওই নির্দেশনার মধ্যে রয়েছে, জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের অফিস ও প্রতিষ্ঠান অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে। পাশাপাশি সীমিত করা হয়েছে সব ধরনের জনসমাগম। এছাড়াও সকল ধর্মীয় উপাসনালয়, দোকান ও শপিং মলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। গণপরিবহণে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনেও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনার কথা জানাননো হয়।

ওই নির্দেশনায় আরও বলা হয়, অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা বন্ধ করতে হবে। বিশেষ করে রাত ১০টার পরে বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। সভা সেমিনার যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

অসুস্থ, গর্ভবতী ও ৫৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের বাড়ি থেকে অফিস নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

তাছাড়া হোটেল রেস্তোরাঁয় ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ বন্ধ করতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

Reneta

সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারে নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এসব নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (অন্তত ২ সপ্তাহ) তা বলবৎ থাকবে।

দেশে গত বছরের মার্চ মাসে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর সংক্রমণের সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে তিন মাস সময় লেগেছিল। তবে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে শনাক্ত বাড়তে শুরু করে। ঊর্ধ্বগতির আগের অবস্থায় ফিরতে সময় লেগেছে মাত্র তিন সপ্তাহ।

স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া মুখপাত্র ও অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন এসব তথ্য জানান।

রোগতত্ত্ব বিশ্লেষক আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ডা. মোস্তাক হোসেন বলেন, এবারের দ্রুত সংক্রমণের ধাক্কা সামলাতে শুরুর দিকের মতো বাড়তি সতর্কতায় চিকিৎসা, আইসোলেশন এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT