চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণ অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, গত বছরের তুলনায় করোনা মহামারি অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।এক সপ্তাহে বিশ্বে ৪৪ লাখ নতুন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এই মহামারি অবসান হওয়ার এখনও অনেক বাকি। তবে জনস্বাস্থ্য সুরক্ষার প্রমাণিত নিয়মগুলো অনুসরণ করা গেলে এই মহামারি কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করে সংস্থাটি।

কোভিড-১৯ এর টেকনিক্যাল বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন, আমরা মহামারিটির খুব সংকটপূর্ণ অবস্থানে আছি,কারণ কিছু দেশে প্রতি সপ্তাহে সংক্রমণের রের্কড গত বছরের চেয়ে আটগুন বেশি।

গত ১৬ মাসের মধ্যে করোনা মহামারি নিয়ন্ত্রণে আমরা অনেক ব্যবস্থাই নিয়েছি,তবে আমাদের কী করা উচিত আর বিধিনিষেধ মেনে কী করা উচিত না, সেই বিষয়ে সর্তক থাকতে হবে। ভ্যাকসিন অনেক দেশে অনলাইনে রেজিস্ট্রেশন করা গেলেও এখনও অনেক দেশেই পর্যপ্ত ভ্যাকসিন সরবরাহ সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, গত সপ্তাহে আক্রান্ত বেড়েছে নয় শতাংশ। আর বিগত টানা সাত সপ্তাহ ধরে আক্রান্তের পরিমাণ বাড়ছে। একই সময়ে মৃত্যু বেড়েছে পাঁচ শতাংশ।

সোমবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘আমরাও সমাজ এবং অর্থনীতি পুনরায় খোলা দেখতে চাই। দেখতে চাই ভ্রমণ ও বাণিজ্য আবারও সচল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বহু দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো উপচে পড়ছে আর মানুষ মারা যাচ্ছে-আর এগুলো সম্পূর্ণভাবে এড়ানো সম্ভব।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারি অবসানের এখনও অনেক বাকি। কিন্তু আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। এই বছরের প্রথম দুই মাসে আক্রান্ত এবং মৃত্যুর পরিমাণ কমে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এই ভাইরাস এবং এর ভ্যারিয়েন্টগুলো থামানো সম্ভব।’

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা সংক্রমণডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT