চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিনের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ন ২৪, এপ্রিল ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

বিশ্ববাসী তাকিয়ে আছে করোনার ভ্যাকসিনের দিকে। কবে আসবে ভ্যাকসিন। আশার কথা হলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মানবদেহে প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছে।

বিবিসি বলছে, বৃহস্পতিবার অক্সফোর্ডের দুজন স্বেচ্ছাসেবী বিজ্ঞানীর শরীরে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

এই ভ্যাকসিন নিয়ে কাজ করার জন্য অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের ৮০০ কর্মী নিয়োগ করা হয়। এর অর্ধেক কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করবে এবং বাকি অর্ধেক নিয়ন্ত্রণ ভ্যাকসিন। কিন্তু তারা কেউ জানবেন না যে তারা কোন ভ্যাকসিন গ্রহণ করছেন।

ভ্যাকসিন গ্রহণকারীদের অন্যতম একজন এলিসা গ্রানাটো বিবিসিকে বলেছেন, আমি একজন বিজ্ঞানী। তাই আমি যেখানেই পারি বৈজ্ঞানিক প্রক্রিয়াটি সমর্থন করতে চেয়েছিলাম।

অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয় ব্রিটিশ সরকার ও ব্রিটেনের কয়েকটি দাতব্য সংস্থার অর্থায়নে ২০০৫ সালে গড়ে তোলা হয় জেনার ইনস্টিটিউট। সংক্রমণজনিত রোগ নিয়ে গবেষণা আর টিকা তৈরি এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। এই প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী ড. সারাহ গিলবার্ট। তার নেতৃত্বেই তিন মাসের কম সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয় এবং পরীক্ষামূলক প্রয়োগ করা হলো গতকাল।

তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আমার এই ভ্যাকসিনের প্রতি উচ্চতর আত্মবিশ্বাস রয়েছে।  অবশ্যই আমাদের এটি পরীক্ষা করতে হবে এবং মানুষের কাছ থেকে তথ্য নিতে হবে। বিস্তৃত জনগোষ্ঠীর ভ্যাকসিন ব্যবহারের আগে আমাদেরকে প্রমাণ করতে হবে যে, এই ভ্যাকসিন করোনাভাইরাস আক্রান্ত বন্ধ করছে।

Reneta

অক্সফোর্ডের এই গবেষক দল আশা করছে যে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। আর কোনো ভুল হলে অপেক্ষা করতে হবে এখন থেকে অন্তত ১ বছর থেকে ১৮ মাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্যাকসিন তৈরি হওয়া অবধি করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্ববাসীকে যুদ্ধ করতে হবে। ইতোমধ্যে ভ্যাকসিন তৈরিতে সারাবিশ্বে প্রায় ৭০টির মতো গবেষক দল কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্সফোর্ডকরোনাভাইরাসভ্যাকসিনযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT