চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিনের দাম কত, জানালো মর্ডানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ন ২২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানার কোভিড-১৯ ভ্যাকসিন পেতে গ্রাহকদের ভ্যাকসিনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা (২৫ থেকে ৩৭ মার্কিন ডলার) দিতে হবে। মূলত দাম কম-বেশি হবে অর্ডারের পরিমাণের ওপর। সে অনুযায়ী একেক দেশকে আলাদা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল।

জার্মানির একটি সাপ্তাহিককে তিনি বলেন, আমাদের ভ্যাকসিনের মূল্য ফ্লুয়ের টিকার সমানই হবে। সেটা ১০ থেকে ৫০ ডলার হতে পারে।

এর আগে সোমবার ইইউ কর্মকর্তারা মর্ডানার সঙ্গে আলোচনায় বসেন। ইউরোপীয়ান কমিশন মর্ডানার সঙ্গে একটি চুক্তিতে যেতে চায়- যেন মর্ডানা তাদের লাখ লাখ ডোজ ভ্যাকসিন গ্রাহকদের ডোজপ্রতি ২৫ ডলারের কম মূল্যে সরবরাহ করে।

ব্যানসেল বলেন, এখনও কোনো চুক্তি হয়নি। কিন্তু শিগগিরই ইইউ কমিশনের সঙ্গে চুক্তি হবে। আমরা ইউরোপে সরবরাহ করতে চাই, সেজন্য গঠনমূলক আলোচনা চলছে।

চুক্তি স্বাক্ষর হওয়া এখন শুধু সময়ের ব্যাপার- বলেই উল্লেখ করেন তিনি।

মর্ডানা জানিয়েছে শেষ পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল অনুযায়ী তাদের ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর।

Reneta

ফাইজার ও তাদের সহযোগী বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ প্রত্যাশা মর্ডানার ভ্যাকসিন নিয়ে।

মর্ডানার পরীক্ষামূলক কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে গত জুলাই থেকে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইইউ।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিনমর্ডানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT