চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: গুজব ঠেকাতে প্রস্তুত র‍্যাবের সাইবার মনিটরিং টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী করোনাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ যেন গুজব ছড়াতে না পারে সেজন্য প্রস্তুত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সাইবার মনিটরিং টিম।

পাশাপাশি বিদেশফেরতরা যারা হোম কোয়ারেন্টাইনের আদেশ মানছেন না, তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনে মাঠে নামার কথা জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার রাজধানীর বিমানবন্দর এলাকায় র‍্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

তিনি বলেন: করোনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ইতোমধ্যে গুজব ছড়ানোর দায়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো প্রায় অর্ধশত ব্যক্তি আমাদের নজরদারিতে রয়েছে। দেশজুড়ে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন এলাকাতেই প্রত্যেকের জায়গা থেকে বিষয়গুলো মনিটরিং করছে সাইবার মনিটরিং সেল। আমরা যদি কারো বাড়াবাড়ি দেখি, অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে মাঠপর্যায়ে র‍্যাবের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন: আমরা এমন কোন আদেশ এখনো পাইনি। তবে এটি অবশ্যই যৌক্তিক বিষয়, বিদেশ ফেরত নাগরিকদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকা উচিৎ। আমরা এমন আদেশের অপেক্ষায় রয়েছি, আদেশ পেলে সঙ্গে সঙ্গে আমাদের অবস্থান তুলে ধরব। যারা কোয়ারেন্টাইনে থাকার আদেশ মানছেন না, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা হবে।

সারওয়ার কাশেম বলেন: যারা বিদেশ থেকে এসেছে তাদের পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে। যারা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে পুলিশের পাশাপাশি আমদেরও নজরদারী রয়েছে। আমরা এখনো অনগ্রাউন্ডে জেল-জরিমানায় যাইনি, কিন্তু তারা নজরদারীতে রয়েছে।

Reneta

করোনা আতঙ্কের সুযোগে বাজার নিয়ন্ত্রণ ও গুজব প্রতিরোধে র‍্যাব কাজ করছে উল্লেখ করে তিনি বলেন: করোনা আতঙ্কের পরপরই বাজারে মাস্ক-স্যানিটাইজারের দাম বেড়ে গিয়েছিলো। আমরা এসব বাড়তি দাম আদায়কারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মোট সাতটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৫ লাখ টাকা জরিমানা করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাজার সহনীয় রাখতে র‍্যাব কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন: পৃথিবীর অন্যান্য দেশে করোনা মোকাবেলায় ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে। যে কারণে মানুষের মনে ভয় কাজ করছে। কিন্তু আমাদের সে রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। বাজার এখনো নিয়ন্ত্রণে রয়েছে। সবাই যেন শান্ত থাকেন, বাড়তি কেনাকাটা করে ঘরে স্টক করার দরকার নেই।

বাজার নিয়ন্ত্রণসহ সরকারের যে কোন আদেশ বাস্তবায়ন করতে র‍্যাব প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT