চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আতঙ্ক: মার্চে আসছে না বাপ্পী-অপুর ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ন ১৪, মার্চ ২০২০
বিনোদন
A A

সারা বিশ্বের পাশাপাশি মহামারী করোনাভাইরাসের প্রভাব দেশের চলচ্চিত্রেও। চলচ্চিত্র প্রদর্শক, পরিবেশক সমিতির তথ্য মতে গেল কয়েক সপ্তাহে সিনেমা হলে দর্শকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। এরইমধ্যে প্রতীক্ষায় থাকা বেশ কয়েকটি ছবি মুক্তি ও পেছানো হয়েছে। এবার পিছিয়ে গেল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর মুক্তি।

পার্শ্ববর্তী দেশ ভারতেও বন্ধ করে দেয়া হচ্ছে সিনেমা হল। নিরাপত্তার কথা ভেবে একের পর এক কনসার্ট ও ইভেন্ট বাতিল করা হচ্ছে। করোনার এই বিরূপ প্রভাব পুরোপুরি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও।

আসছে ২০ মার্চ বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পাওয়ার কথা ছিল। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী দুজনেই যথারীতি সিনেমার প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যায়ে এসে পিছিয়ে গেলো ছবি মুক্তির তারিখ।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে ছবিটি নিয়ে বলা হয়, করোনাভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক সবার কাছেই দারুণ আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছবির প্রযোজক আশিকুর রহমান বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সম্পূর্ণ কমেডি-রোমান্টিক ধাঁচের সিনেমা। আমরা চাইনি দর্শক মনের মধ্যে করোনার ভয় নিয়ে সিনেমা হলে আসুক। পরবর্তীতে সুবিধা মতো সময়ে সিনেমাটি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।

সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।

Reneta

সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসআকাশ সেনআফজাল শরীফইমরানকরোনা ভাইরাসকাবিলাকুমার শানুচিকন আলীবাপ্পী চৌধুরীলিজালিড বিনোদনশ্বশুরবাড়ি জিন্দাবাদসাদেক বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT