চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত মেয়ে আইসিইউতে সকালে, মায়ের মৃত্যু বিকেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেলিনা আক্তার (৩৫) সকালে ভর্তি হন আইসিইউতে। আর বিকেলে তার করোনা আক্রান্ত মা আয়শা আক্তারকে (৬০) হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে মারা যান। মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

আয়েশা আক্তার সন্দ্বীপের বাউড়িয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
আয়েশা আক্তারের আত্মীয় আবদুর রহমান তারেক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত রোববার করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে সেলিনাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করানো হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। সেখান থেকে ওষুধ দিয়ে বাড়িতে চিকিৎসা নিতে বললে, আমরা তাকে বাড়িতে নিয়ে আসি।’

‘পরে সোমবার রাতে সেলিনার শ্বাসকষ্ট দেখা দিলে আমরা তাকে আজ ভোরে চট্টগ্রামে নিয়ে আসি ও সিএমএইচের আইসিইউতে ভর্তি করি।

তারেক বলেন, ‘আমার চাচী আগে থেকেই জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে তার অবস্থার অবনতি হলে, আমরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখানে পরীক্ষা করিয়ে তার করোনা শনাক্ত হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক। তারা উন্নত চিকিৎসার জন্য চাচীকে চট্টগ্রামে নিয়ে যেতে বলে। পরে, আমরা তাকে বাড়িতে নিয়ে আসি এবং বাড়িতে তাকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দিচ্ছিলাম।
‘পরে, বিকাল সাড়ে ৫টার দিকে চাচীকে স্পিডবোটে করে চট্টগ্রামের দিকে রওনা হই। স্পিডবোট কুমিরা ঘাটে পৌঁছানোর আগেই মাঝনদীতে তিনি মারা যান।
পরে, সেখান থেকেই তাকে আবার সন্দ্বীপে নিয়ে আসা হয়,’

তিনি জানান, আয়েশা আক্তারের চার সদস্যের পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও করোনা উপসর্গ দেখা দিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসসন্দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT