চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ৪ হাজার পরিবারকে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ৩১, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

করোনাভাইরাসের কারণে মাদারীপুর জেলায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায় ও দিনমজুর ৪ হাজার পরিবারের মাঝে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের পক্ষ থেকে চাল-ডাল-আটা-আলু-তেল ও সাবান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার মাদারীপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খালিদ হোসেন ইয়াদের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পরে আরও ২ হাজার গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘করোনাভাইরাসের মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে অর্থনীতির ওপর চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপর। তাদের আয় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘এর আগে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব ও দুস্থ মানুষদের সহায়তা দেয়া হচ্ছে, পর্যায়ক্রমে আরও দেয়া হবে।’

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন রাজনীতিবিদ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন আহ্বান করছি।’

Reneta

‘‘করোনা মোকাবেলায় ইতিপূর্বে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় ছয় হাজার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাও দেয়া হবে। ফাউন্ডেশনের নির্দিষ্ট একটি কক্ষ ল্যাব হিসেবে ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার স্যানিটাইজার তৈরি করা হচ্ছে।’’

সেসময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান নাঈম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বায়জিদ আহমেদ হাওলাদারসহ সব সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT