চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনায় বৈদেশিক কর্মসংস্থান হ্রাস পেলেও বেড়েছে রেমিট্যান্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা মহামারীর কারণে গতবছরের চেয়ে বৈদেশিক কর্মসংস্থান ব্যাপক হ্রাস পেলেও রেমিট্যান্স ৯.৬ শতাংশ বেশি হয়েছে।  বৈদেশিক কর্মসংস্থানে সাড়ে সাত লাখ লক্ষ্য থাকলেও করোনার কারণে এ বছর মাত্র ১ লাখ ৮১ হাজার ২৭৩ জনকে পাঠানো হয়।  গতবছর যেখানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য ৭ লাখ ১ হাজার ৫৯ জন কর্মীকে পাঠানো হয়েছিল।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এসব তথ্য জানান।

মন্ত্রিপরষদ সচিব জানান, করোনার কারণে ১ লাখ ৪১ হাজার ৩৬ জন কর্মী ফিরে এসেছেন। সবাইকে ফেরত পাঠানোর বিষয়ে সরকার কাজ করছে। বিদেশে অবস্থানরত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দূতাবাসের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

বিদেশে কর্মসংস্থান তৈরিতে আরও কি কি সম্ভাবনা তৈরি হতে পারে, এবং যারা দেশে আটকে পড়ে আছে তাদের কিভাবে ফেরত পাঠানো যেতে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যারা এখনও সৌদি আরব যেতে পারেন নি, তাদের আকামার মেয়াদ বাড়ানো হবে মর্মে সৌদি কর্তৃপক্ষ পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছে। ফ্লাইটের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বেকার যুবকদের সক্ষমতা বাড়াতে দৈনিক ভাতা দিয়ে প্রশিক্ষণ কর্মসূচি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই প্রকল্প গ্রহণ করা হয়। ২০২০-২১ সালে ২৭ টি জেলায় ৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, মন্ত্রিপরিষদ বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ আইন ২০২০ খসড়ার নীতিগত অনুমোদন করা হয়েছে।  চলমান নীতিমালা দিয়ে আর সম্ভব হচ্ছে না বলে এ আইন আনা। স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে আইন এসেছে।  নতুন নীতিমালা অনুযায়ী, প্রতি দশ জন শিক্ষার্থী জন্য ১ জন শিক্ষক। ৭৫ শতাংশ শিক্ষক স্থায়ী হতে হবে। মেডিকেল কলেজ চালু করার জন্য কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী লাগবে। মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের অনুমোদনের জন্য তহবিল থাকতে হবে তিন কোটি ও দুই কোটি। মেডিকেল বর্জ্য অপসারণে ব্যবস্থা থাকতে হবে। কমপক্ষে তিন একর ঝামেলা হীন জমি থাকতে হবে।  তবে মেট্রোপলিটন হলে ২ একর। প্রতিষ্ঠানে মোট আসনের ১০ শতাংশ আসন গরীব মানুষদের জন্য বরাদ্দ রাখতে হবে, বিনামূল্যে সেবা দিতে হবে। মেডিকেল কলেজে ২৫০ শয্যা এবং ডেন্টালে ৫০ শয্যা থাকতে হবে। আইন অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ড এবং অনুমোদন বাতিল হবে।
প্রতিটি বিভাগের মেডিকেল কলেজগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত হবে। যদি না থাকে তাহলে তাদের বলা হবে কোন প্রতিষ্ঠান দ্বারা তারা পরিচালিত হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাবৈদেশিক কর্মসংস্থানরেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন নিয়ে দর্শকপ্রিয় দেশি বিদেশি যতো সিনেমা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সিরাজগঞ্জে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT