চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় দেশে ফেরা প্রবাসীরা পাবেন সাড়ে ১৩ হাজার টাকা অনুদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ন ২৮, জুলাই ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনা সংকটে ২০২০ সালে বিদেশ থেকে ফেরত আসা ২ লাখ প্রবাসীকে প্রাথমিকভাবে সাড়ে ১৩ হাজার টাকা করে অনুদান দিবে সরকার। 

এই জন্য ৪২৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পটির অনুমোদন দেয়া হয়েছে।

এদিন এটিসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ১৫০ কোটি ৪২ লাখ টাকা এবং ঋণ হিসেবে পাওয়া যাবে ৪২৫ কোটি টাকা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা অংশ নেন।এছাড়া শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

Reneta

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম যৌথভাবে সংবাদ সম্মেলন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার কারণে ২০২০ সালে বিদেশ থেকে প্রায় ৫ লাখ প্রবাসী দেশে ফিরে এসেছেন। তারা যেন সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য তাদের মধ্যে ২ লাখ প্রবাসীকে সাড়ে ১৩ হাজার টাকা করে দেয়া হবে। এ জন্য ৪২৭ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এই আন্ডারপাস ও ইউলুপ নির্মাণ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি দুর্ঘটনা কমে যাবে।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ ও একটি আন্ডারপাস, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গেট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেলতলী গেট সংলগ্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে (এন-১) দুটি আন্ডারপাস নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৬৮ কোটি ৯৩ লাখ টাকা।

অনুমোদন পাওয়া অন্য ৮ প্রকল্প

১. জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের (ময়মনসিংহ জোন) প্রথম সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১১১ কোটি ৫৮ লাখ টাকা।

২. পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ’ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেকে। ১৪৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ হাই কমিশন, ক্যানবেরা।

৩. বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের ‘ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োমেটেরিয়াল রিসার্চ-এর সেবা ও গবেষণা সুবিধাদির আধুনিকায়ন ও সম্প্রসারণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ১৭৩ কোটি ৮০ লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

৪. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ (৬৪ জেলা)’ তৃতীয় সংশোধিত প্রকল্প অনুমোদন হয়েছে। ১১৮ কোটি ৭৯ লাখ টাকায় জুন ২০২৩ সালে এটি বাস্তবায়ন করবে জাতীয় মহিলা সংস্থা।

৫. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপন’ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। ৭২ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

৬. স্থানীয় সরকার বিভাগের ‘দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন’ প্রকল্পটি প্রথম সংশোধন হয়েছে একনেকে। ২ হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

৭. পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা বহুমুখী সেতুর ভাটিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টংগিবাড়ী উপজেলাধীন বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ’ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। ৪৪৬ কোটি টাকার প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বাস্তবায়ন করবে।

৮. শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও’ প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে। ৯৮ কোটি ৬১ লাখ টাকায় এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেকপ্রকল্পবি‌দেশ ফেরত প্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT