কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে করোনা মহামারিতে কর্মহীন ও সাম্প্রতিক প্লাবনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে চীনা ভিত্তিক এনভিশন এনার্জি কোম্পানী লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।
আজ বুধবার বেলা ১২টায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়ন পরিষদের উদ্যোগে চীন ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান এনভিশন এনার্জি কোম্পানী লিমিটেডের সহায়তায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের জ্বালানি কোম্পানি এনভিশন এনার্জি’র ভাইস-প্রেসিডেন্ট উইনস্টন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আমির হোসেন।
এসময় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন বলেছেন, অন্যান্য এলাকার মতো করোনার কারণে খুরুসকূলের অনেক পরিরবার সংকটে পড়েছেন। তাদের সহায়তার জন্য তিনি নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








