চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে ১ লাখ ৬২ হাজার আক্রান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ন ২৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব মহামারী করোনাভাইরাসের ঝুঁকি কমার আলামত দেখা যাচ্ছে না বললেই চলে। একদিন দেড় লাখ আক্রান্ত হচ্ছে তো আরেকদিন ১ লাখ ৬০ কিংবা ১ লাখ ৭০ হাজার। ক্রমাগত উঠানামা করছে। দুদিন আগে ২৪ ঘণ্টায় আক্রান্তের যে সংখ্যাটি ১ লাখ ৩৯ হাজার ছিলো তা আজ বেড়ে ১ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে।

ওয়াল্ডোমিটার বলছে, গত একদিনে বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯৯৪ জন মানুষ। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জন।

২৪ ঘণ্টায়ও সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। একদিনে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ১৩১ জন এবং মারা গেছে ১ হাজার ৬৪ জন। ব্রাজিল করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। মোট আক্রান্ত সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৪৭৯জন এবং মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ৭৭১ জন।

করোনা আক্রান্তে শীর্ষে দেশ যুক্তরাষ্ট্রেও আক্রান্তের হার কমেনি। গত একদিনে দেশটিতে মৃতের হার কম হলেও আক্রান্তের হার অনেক বেশি। আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৫ জন। আর মারা গেছে ৮৬৩ জন। যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন এবং মোট মারা গেছে ১ লাখ ২৩ হাজার ৪৭৩ জন। যা বিশ্বে সর্বোচ্চ।

এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার ঝুঁকি ভারতে সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৬৫ জন। মারা গেছে ৪৬৮ জন।

সমগ্র বিশ্বে আজ অবধি মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫৩ হাজার ৭৩৫ জন। মারা গেছে ৪ লাখ ৭৯ হাজার ৮০৫ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ৫০ লাখ ৪১ হাজার ৭১১ জন।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুদিন আগেও করোনা ঝুঁকি হ্রাস পায়নি বলে মন্তব্য করেছে।

সংস্থাটি বলছে, লকডাউন ও বিচ্ছিন্নতা দূর করার সময় আসেনি এখনো। প্রত্যেকটি দেশকে এই বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে।

Jui  Banner Campaign

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্রাজিলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না সেলিনা হায়াত আইভী

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কবি মোহন রায়হানকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে: সংস্কৃতি মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT