ফুটবল

করোনায় আক্রান্ত রিয়ালের নতুন তারকা

রিয়ালের নতুন তারকা করোনায় আক্রান্ত, মাঠে অনুশীলনে অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের ফুটবল খেলোয়াড় করোনায় আক্রান্ত, মাঠে অনুশীলনে অনুপস্থিত, ফুটবল স্টেডিয়ামে ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধারে এক মৌসুম রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছিলেন, ফিরে এসেছেন রিয়াল মাদ্রিদে। মৌসুমের প্রথম ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে খেললেও দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত মার্টিন ওডেগার্ড। মঙ্গলবার কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন নরওয়ের তরুণ মিডফিল্ডার।

স্প্যানিশ চ্যানেল ওন্ডা মাদ্রিদে জানানো হয়, মঙ্গলবার করোনা টেস্টে পজিটিভ হন ওডেগার্ড। তার দেহে করোনা শনাক্তের পরপরই সতর্ক অবস্থা রিয়ালে। হাতে টেস্ট রিপোর্ট আসার আগে পুরো দলের সঙ্গে অনুশীলন করেছিলেন নরওয়েজিয়ান তারকা। নতুন করে আবারও টেস্ট করানো হচ্ছে রিয়ালের ফুটবলারদের।

ওডেগার্ড হলেন রিয়ালের দ্বিতীয় ফুটবলার যিনি করোনা পরীক্ষায় পজিটিভ হলেন। গত জুলাইয়ে করোনা ধরা পড়ে লস ব্লাঙ্কোসদের মূল দলের মারিয়ানোর দেহে। টেস্টে পজিটিভ হওয়ার পর এখন আইসোলেশনে আছেন ওডেগার্ড।

মৌসুমের প্রথম ম্যাচে সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল। তাদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রিয়াল বেটিস।

বিষয়:করোনাকরোনাভাইরাসমার্টিন ওডেগার্ডরিয়াল মাদ্রিদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…