পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে করোনাভাইরাস আতঙ্ক কাটছেই না। সবশেষ পজিটিভ হয়েছেন তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
সিটিজেনদের পক্ষ থেকে ৩২ বছর বয়সী আগুয়েরোর কোভিড-১৯ শনাক্তের কথা নিশ্চিত করা হয়েছে। তিনি সেলফ-আইসোলেশনে আছেন। আপাতত শরীরে কোনো জটিল উপসর্গ দেখা দেয়নি।
চোটের সঙ্গে মৌসুমজুড়েই সখ্যতা বেশ ভোগাচ্ছিল আগুয়েরোকে। সবে পাঁচটা ম্যাচে নামতে পেরেছেন এবার। সেগুলোতেও পূর্ণ সময় খেলা হয়নি। এরমাঝেই হানা দিলো করোনা।








