চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ‘নতুন হটস্পট’ ভারতে মৃত্যু ২২ হাজার, শনাক্ত সোয়া ৮ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ১১, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ‘নতুন হটস্পট’ ভারতে সংক্রামিত ব্যক্তির সংখ্যা সোয়া ৮ লাখে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছে ২২ হাজার ১৪৪ জন।

করোনাভাইরাসের সার্বক্ষণিক পরিসংখ্যান প্রকাশ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায়  করোনায় প্রাণহানি হয়েছে ৫২১ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছে ২২ হাজার ৭৬১ জন।

দেশটিতে চিকিৎসাধীন রোগী রয়েছে ২ লাখ  ৮৪ হাজার ২৫৩ জন এবং যার মধ্যে আশঙ্কাজনক ৯ হাজার। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ১৬ হাজার ২০৬ জন।

বিশ্ব করোনা পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে ভারত। গত ৩ মাসের মধ্যে শেষ মাসেই দেশটিতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভোরতের মহারাষ্ট্র প্রদেশে সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই আছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও কর্নাটক।

গতকাল ১০ জুলাইয়ের হিসাব মতে, ভারতে করোনায় মৃত্যুহার ছিল ৪ দশমিক ১১ শতাংশ। যা গত ১০ দিনের তুলনায় কিছুটা কম। পাশাপাশি সুস্থতার হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ২৬ লাখ ২৫ হাজার ১৫৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৪৭ লাখ ২৭ হাজার ১৮০ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৮৯৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এছাড়াও, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭৩ লাখ ৬০ হাজার ৯৫৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী করোনাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT