চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার টিকা কিনতে ৯৪ কোটি ডলার সহায়তা দেবে এডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪ কোটি ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সহায়তার আশ্বাস দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব ইমরুল কায়েস সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, সাক্ষাতে করোনা মহামারি দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি।

মনমোহন প্রকাশ বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীকে ‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলজি ওভার ফিফটি ইয়ার্স’ শীর্ষক এশীয় উন্নয়ন ব্যাংক প্রকাশিত বইটি উপহার দেন।

Reneta

এছাড়া ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনমিক করিডর কম্প্রেহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ এর তিনটি ভলিয়ম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন মনমোহন প্রকাশ।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: এডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বারাক ওবামাকে বানর রূপে দেখানো ভিডিও মন্তব্য, বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

শরীয়তপুর সদর উপজেলায় আখের আবাদ কমছে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

‘বয়কট’ থেকে ম্যাচে ফিরে গোল করেছেন রোনালদো

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া ডার্ট ফ্রগের বিষ ব্যবহার করে আলেক্সি নাভালনিকে হত্যা করেছে: যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT