চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ‘মুন্নি বদনাম হুয়ি’র সংগীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ পূর্বাহ্ন ০১, জুন ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুরকার ও সংগীত পরিচালক ওয়াজিদ খান। তার বয়স হয়েছিল ৪১ বছর। ওয়াজিদ খান তার ভাই সাজিদ খানের সঙ্গে তৈরি করেছেন অসংখ্য জনপ্রিয় গান। সর্বশেষ সালমানের ‘ভাই ভাই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন তিনি।

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওয়াজিদ খান। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সেলিম মারচেন্ট। তিনি লিখেছেন, ‘সাজিদ-ওয়াজিদ পরিচয়ে জনপ্রিয়তা পাওয়া ওয়াজিদ খানের চলে যাওয়ার খবরে ভেঙ্গে পড়েছি। আল্লাহ আপনার পরিবারকে সহ্য করার শক্তি দেক। যাত্রা নিরাপদ হোক ভাই। অনেক জলদি চলে গেলেন। অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

ওয়াজিদ খানের মৃত্যুর খবরে প্রিয়াংকা চোপড়াও টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ভয়াবহ খবর। ওয়াজিদ ভাইয়ের হাসি মনে পড়বে সবসময়। হাসিখুশি থাকতেন তিনি। অনেক জলদি চলে গেলেন। তার পরিবারের জন্য সান্ত্বনা। শান্তিতে থাকুন।’

ললিত পণ্ডিতের সাথে মুন্নি বদনাম হুয়ি (দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াজিদ খানকরোনাসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগ্রহ: এন রাশেদ চৌধুরী

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে আরও ১৩টি বিল পাস

এপ্রিল ৮, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে যে সিদ্ধান্ত তামিমের নেতৃত্বাধীন বিসিবির

এপ্রিল ৮, ২০২৬

দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের সুখবর দিল তামিমের বোর্ড

এপ্রিল ৮, ২০২৬

সংসদে বড় সিদ্ধান্ত: সন্ত্রাসবিরোধী সংশোধনসহ ৯ অধ্যাদেশ পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT