করোনা মোকাবেলায় খাদ্য সহায়তা কর্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সেন্টমার্টিনে বসবাসরত স্থানীয় গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, চিনি, লবণসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে নৌবাহিনী।
স্থানীয়দের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘর থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় জনগণ, জেলে ও মাঝিদের জীবাণুনাশক স্প্রে তৈরী ও তা ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।








