জনপদ

করোনাভাইরাস: লক্ষ্মীপুরে রোগীদের জন্য বিনামূল্যে গাড়ি সেবা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে করোনাভাইরাস রোগীদের জন্য বিনামূল্যে গাড়ি সেবা প্রদান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরে করোনাভাইরাসের কারণে গত ১২ এপ্রিল থেকে পুরো জেলায় অনির্দিষ্টকালের লকডাউন চলছে। এসময় অসহায় পরিবারের কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে গাড়ি সেবা দেয়ার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগ আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ্।

একইসাথে তিনি গরীব রোগীদের চিকিৎসা ও ওষুধের সম্পূর্ণ খরচও নিজে বহন করবেন বলে ঘোষণা দেন।

সোমবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনটি গাড়ির মাধ্যমে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র নাজমুল কাদের গুলজার।

চারটি মোবাইল নম্বরের হটলাইনের মাধ্যমে ফেসবুক ও মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করা হচ্ছে।

এ ছাড়া হটলাইনের নম্বরসমূহে অসহায় পরিবারের কেউ খাবার চাইলে আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ ওই পরিবারের চাহিদা মোতাবেক বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন।

একই সাথে তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

বিষয়:আওয়ামী লীগকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…