চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ভ্যাকসিনসহ নানা বিষয়ে বিল গেটস ও মোদির আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ন ১৫, মে ২০২০
আন্তর্জাতিক
A A

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিনসহ নানা বিষয়ে আলোচনা করেছেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তাদের আলোচনা হয় বলে টুইটারে নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি নিজেই।

এনডিটিভি বলছে, এই মহামারী মোকাবেলায় বৈজ্ঞানিক গবেষণাসহ বৈশ্বিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা।

বিল গেটস এবং প্রধানমন্ত্রী মোদি একমত হয়েছেন যে, ভারত পুরো বিশ্বের সঙ্গে করোনা পরিস্থিতিতে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করছে। এই প্রাণঘাতি রোগকে রুখে দিতে ভারত সদিচ্ছা দেখিয়েছে বলে প্রশংসা করেছেন বিল গেটস।

নরেন্দ্র মোদি টুইটে লেখেন, বিল গেটসের সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনা করলাম। করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে ভারত, তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে গেটস ফাউন্ডেশনের কাজ নিয়েও আলোচনা করেছি। পাশাপাশি এই পরিস্থিতিতে প্রযুক্তির ভূমিকা, বিভিন্ন গবেষণা এবং এই মহামারী নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে।

করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত। করোনা মোকাবেলায় সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের এমন ভূমিকার  উচ্ছ্বসিত প্রশংসা করেন বিল গেটস।

Reneta

বিল গেটস টুইটারে লেখেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হলো। তাকে ধন্যবাদ জানাই এই আলোচনা ও করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের জন্য। আজ গোটা বিশ্ব এই মহামারীর দাপট কমাতে কাজ করছে। টিকা তৈরি, চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছুতেই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিল গেটস যখন ভারতের উচ্ছ্বসিত প্রশংসায় ন্যস্ত তখন করোনাভাইরাস নিয়মিত আঘাত করে চলেছে। নিয়মিত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০০ জন। আক্রান্ত হয়েছে নতুন আরও ৩ হাজার ৯৬৭ জন। ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯৯৭। মৃত্যু হয়েছে মোট ২ হাজার ৬৪৯ জনের।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসনরেন্দ্র মোদিবিল গেটস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT