চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ইউএনও-ওসি ও ৭ চিকিৎসকসহ ৩০ জন কোয়ারেন্টাইনে

হাসান ইসমাইলহাসান ইসমাইল
১১:৫২ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
করোনাভাইরাস

বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারসহ ৭ জন চিকিৎসক, ১০ জন নার্স, স্টাফ-আয়া ৬ জন এবং থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানচি থানার ওসিসহ ৭ জন ধরে মোট ৩০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তাছাড়া বান্দরবান সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড, থানচি উপজেলার দুটি বাজার ও থানচি সোনালি ব্যাংক লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘থানচিতে ২ জন, লামায় ১ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের সংস্পর্শে থাকা চিকিৎসক, নার্স, আয়া, ইউএনও, ওসিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে আরও অনেকের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে।’

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের করোনা পরীক্ষা ল্যাবে থানচি উপজেলার সোনালী ব্যাংকের গার্ড, বড়মদক এলাকার এক বাসিন্দা এবং লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার এক নারীর করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব টেস্টে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলীগ ফেরত একজন করোনা পজিটিভ শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় ৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসকরোনাভাইরাসকোয়ারেন্টাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT