চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বরিস জনসন হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ন ০৬, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

গত ১০ দিন করোনাভাইরাসের সবগুলো লক্ষণ থাকায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতালে ভর্তি হয়েছেন। উচ্চমাত্রার জ্বরেও ভুগছিলেন তিনি।

যুক্তরাজ্য সরকারের হেডকোয়ার্টার ১০ নাম্বার ডাউনিং স্ট্রিট যেটা সংক্ষেপে নাম্বার ১০ হিসেবে পরিচিত, তারা এটাকে পুরোপুরি পূর্বপ্রস্তুতিমূলক হিসেবে উল্লেখ করলেও এই মহামারীর বিরুদ্ধে তার লড়াই করার সক্ষমতা নিয়ে সন্দিহান অনেকে।

সবগুলো উপসর্গ বিদ্যমান থাকায় লন্ডনের এক অজানা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এর আগে সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। তবে যতটা বলা হচ্ছে তার থেকেও বেশি অসুস্থ প্রধানমন্ত্রী-ছড়িয়ে পড়া এমন বক্তব্য অস্বীকার করেছে নাম্বার ১০।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, ডাক্তারের পরামর্শেই পরীক্ষা নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ। করোনাভাইরাস পজিটিভ হওয়ার দশদিন পরও প্রধানমন্ত্রীর সবগুলো লক্ষণ স্থায়ী রয়েছে। জনসন যতদিন দরকার হবে ততদিন হাসপাতালে থাকবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা তাকে জরুরিভিত্তিতে ভর্তি করা হয়নি। জনসনই সরকারের দায়িত্বে থাকবেন এবং সহকর্মী ও সরকারী কর্মচারীদের সঙ্গে নিয়মিত সংযোগে থাকবেন। তারপরও যদি তার পরিস্থিতি খারাপ হয় তাহলে ফরেন সেক্রেটারি এবং প্রথম সেক্রেটারি অব স্টেট ডমিনিক রাব দায়িত্ব নেবেন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪,৯৩৪ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসবরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT