চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: পাহাড়ে এবার হবে না বৈসাবী উৎসব

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৬:০০ অপরাহ্ন ১০, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

করোনা পরিস্থিতির কারণে পাহাড়ে এবার বৈসাবী উৎসব পালন করবে না পাহাড়ে বসবাসরত ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

পাহাড়ে বসবাসরত ১৩টি নৃ-গোষ্ঠীর মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবী উৎসব এবার পালন করা হবে না বলে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা।

তিনি বলেন: প্রতি বছর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু (বৈসাবি) ধুমধামের সাথে পালন করে থাকে। কিন্তু করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ বছর বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু (বৈসাবি) পালনে বিরত থাকার জন্য সবার প্রতি রাঙ্গামাটি হেডম্যান এসোসিয়েশন এর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

তবে তিনি জানান: কেউ চাইলে সীমিত পরিমাণে পারিবারিকভাবে বৈসাবি পালন করতে পারেন। রাঙ্গামাটি জেলার সব হেডম্যান ও কার্বারীদের করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।

প্রতি বছর বৈসাবী উৎসবকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি পাহাড়ী পল্লীগুলোতে সপ্তাহব্যাপী নানা ধরনের বর্ণাঢ্য আয়োজন থাকলেও করোনার কারণে এবার নিস্তব্ধ রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলা।

রীতি অনুযায়ী বৈসাবী উৎসব উপলক্ষে ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে তিন দিনের সার্বজনীন উৎসব শুরু হয়। ১৩ এপ্রিল উদযাপিত হয় মূল বিজু এবং ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ পালিত হয় পাহাড়ীদের গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীধর্মীয় উৎসবপহেলা বৈশাখবৈসাবী উৎসবরাঙ্গামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ সালের মধ্যে প্রায় সাড়ে ১৮ লাখ শিশু চরম অপুষ্টির শিকার হতে পারে: ইউনিসেফ

এপ্রিল ২, ২০২৬

৫৩ বছর পর আবার চাঁদে নভোচারী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যাচ্ছেন ৪ নভোচারী

এপ্রিল ২, ২০২৬

চাইনীজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস বাছাই শুরু বাংলাদেশের

এপ্রিল ২, ২০২৬

দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT