চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ২৬ দিন করোনায় মৃত্যুহীন দেশ, নতুন শনাক্ত ৩৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ১৬, মে ২০২২
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৯৮তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৬ দিন কোভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ।

গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসেছিল। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন। মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৭ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। আগের দিন শনিবার শনাক্ত হয়েছিল ৩৩ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) চার হাজার ৭৯০টি পরীক্ষায় ৩৭ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৮১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৭২ হাজার ৩১০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৫৪৫টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮৯ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২২০ জনসহ মোট ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ।

Reneta

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫২ কোটি ১৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৮৮ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯ কোটি ১৯ লাখের বেশি।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনাকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিএনপি ক্ষমতায় গেলে কাউকেই সন্ত্রাসী, চাঁদাবাজি ও দুর্নীতি করতে দেওয়া হবে না’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘রোনালদোকে একমাত্র এমবাপে অতিক্রম করতে পারবেন’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ নির্বাচন: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT