চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কানাডায় আগাম পরিসংখ্যান

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:১০ অপরাহ্ন ০৫, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

করোনাভাইরাসের কারণে আগামীতে কানাডায় কী হবে এমন মডেলিং পরিসংখ্যান করেছে দেশটি। ৪ জুন কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ড: থেরেসা ট্যাম এবং তার সহযােগী ডাঃ হাওয়ার্ড এনজু এই মডেলিং পরিসংখ্যানের উপরে ব্রিফিং করেন। কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে ব্রিফিংয়ে বলা হয়, আগামী ১৫ জুনের মধ্যে কানাডায় ৯৭,৯৯০ থেকে ১,০৭,৪৫৪ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এবং একই সময়ের মধ্যে ৭,৭০০ থেকে ৯,৪০০ মানুষ মারা যেতে পারে।

ট্যাম ও এনজু আরও জানান, গত ১৪ দিনে করোনাভাইরাসে কানাডায় মােট আক্রান্ত রােগীর মধ্যে ৯০ শতাংশ আক্রান্ত হয়েছে অন্টারিও এবং কুইবেকে ।

সিবিসি নিউজ জানিয়েছে, কানাডার মধ্যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, উত্তর-পশ্চিম অঞ্চল এবং ইউকনে কোনও সংক্রমণ ঘটেনি এবং নুনাভাতে আজ পর্যন্ত কোন সংক্রমণের খবর পাওয়া যায়নি। কানাডায় মােট মৃত্যুর সংখ্যার মধ্যে ৯৪ শতাংশই ৬০ বা তার বেশি বয়সের। তাছাড়া আক্রান্তদের ৬০ বা তার বেশি বয়সের বয়সের ৮,৭৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১,৭২১ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। কানাডার মােট মৃত্যুর ৮২ শতাংশ ঘটেছে বৃদ্ধদের জন্য দীর্ঘমেয়াদী কেয়ার হােমগুলােতে।এ

ছাড়া কানাডায় ৩৭ মিলিয়ন সিরিঞ্জ সরবরাহের জন্য আন্তর্জাতিক একটি কোম্পানিকে ক্রয়াদেশ দিয়েছে। ভ্যাকসিনেশনের জন্য এই সিরিঞ্জ এর প্রয়োজন হয়। কানাডা হঠাৎ করে এতো বিপুল সংখ্যক সিরিঞ্জ কিনছে কেন? ফেডারেল সরকারের পাবলিক সার্ভিস এবং প্রকিউরমেন্ট মিনিষ্টার অনিতা আনন্দ মঙ্গলবার বলেছেন, আমরা আমাদের প্রস্তুত রাখছি। যখনি ভ্যাকসিন হবে তখনি যেনো কানাডার নাগরিকরা ভ্যাকসিন পেতে পারে তার প্রস্তুতি।

কানাডায় বর্তমানে ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি সচল রাখার জন্যই এ পরিকল্পনা। যদিও এখনও অনেকেই বাড়িতে থেকে অফিস করছেন। তবে তা ধীরে ধীরে শিথিল হচ্ছে। মসজিদগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে তা নির্দিষ্ট সংখ্যক সীমাবদ্ধতার মধ্য দিয়ে।

গত দুই মাসের তুলনায় লোকজন এখন ঘর থেকে বাইরে বের হচ্ছে। প্রচুর সংখ্যক লোক ও গাড়ির সমাগম ঘটেছে রাস্তাঘাটে। বিভিন্ন অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। কানাডায় এখন গ্রীষ্মকাল থাকায় অনেকেই সতর্কতার সাথে বের হচ্ছে বিভিন্ন পার্ক ও রাস্তায়।

Reneta

সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩,৭২৬ জন, মৃত্যুবরণ করেছেন ৭,৬৩৭ জন এবং সুস্থ হয়েছেন ৫১,৭৩৯ জন।

একদিকে অর্থনীতি সচল রাখা আর অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে চলা সবকিছু মিলে এখনো কানাডার অধিবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাপরিসংখ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT