চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আইসিডিডিআরবি’তে শুরু হচ্ছে নমুনা পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ন ২৪, জুন ২০২০
- লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেন্টারে আগামী শুক্রবার থেকে কোভিড-১৯ রোগের সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, প্রাথমিক পর্যায়ে পরীক্ষার জন্য রোগীরা http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফর্ম পূরণের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে পারবেন।

টেস্টের ফি ডেবিট/ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে জমা দেয়া যাবে। এই ওয়েব অ্যাপ্লিকেশনটি বুধবার সন্ধ্যা ৬টার সময় নিবন্ধনের জন্য উন্মুক্ত হবে। সব মিলিয়ে প্রতি টেস্টের খরচ সাড়ে ৩ হাজার টাকা।

টেস্টের জন্য ব্যক্তির গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে এবং পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।

আইসিডিডিআর,বি’র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মণ্ডল বলেন, ‘আমাদের রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে অগ্রগণ্য বিষয় এবং তাই কোভিড-১৯ রোগীদেরকে উন্নত মানের সেবা প্রদান করার জন্য আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি। প্রাথমিক পর্যায়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী পর্যায়ে আমরা এটিকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য আরও সহজতর প্রক্রিয়ায় রূপান্তরিত করব। আমাদের অত্যন্ত দক্ষ ও নিষ্ঠাবান বিজ্ঞানী ও চিকিৎসক এবং অত্যাধুনিক ল্যাবরেটরিসমূহ এখন থেকে রোগীদেরকে উচ্চমানসম্পন্ন রোগনির্ণয় সেবা প্রদান করতে সক্ষম হবে, যার ওপর তারা সব সময়ই আস্থা রেখে এসেছেন।’

রোগীর সাথে কেবলমাত্র একজন ব্যক্তি টেস্টের জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন। তাদের উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে এবং সরকারের স্বাস্থ্যবিধি-সংক্রান্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

Reneta

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য অধিদপ্তর আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারকে আরটি-পিসিআর প্রক্রিয়ায় কোভিড-১৯ টেস্ট করার অনুমোদন প্রদান করেছে।

এই বাণিজ্যিক টেস্টিং সেবা স্বাস্থ্য অধিদপ্তরকে আইসিডিডিআর,বি’র দেয়া চলমান কোভিড-১৯ টেস্টিং সহায়তা থেকে সম্পূর্ণ পৃথক, আইসিডিডিআর,বি মার্চ মাস থেকে বিনামূল্যে (স্বাস্থ্য অধিদপ্তর টেস্টের জন্য কিট সহায়তা দিয়ে থাকে) সরকার প্রদত্ত নমুনা পরীক্ষা করে আসছে এবং এপর্যন্ত ২৭,০০০-এরও বেশি নমুনা পরীক্ষা করেছে।

নমুনা সংগ্রহের স্থান: আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার, ৬৮ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, মহাখালী, ঢাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিডিডিআরবিকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT