চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে ফ্রন্টলাইনারদের মানসিক চাপ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৯ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

গতবছরের মার্চ মাস থেকে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হবার পর থেকে রাত-দিন এক করে কাজ করে যাচ্ছে ফ্রন্টলাইনার বিভিন্ন পেশাজীবীরা। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, জরুরি সেবাকর্মীসহ নানা পেশার মানুষের এ যেনো এক অনন্তকালের অভিযান। কবে এই করোনা দূর হবে তা যেমন কেউ জানে না, তেমনি কবে তাদের একটু বিশ্রাম মিলবে তাও কেউ জানে না। এইরকম চাপযুক্ত পরিস্থিতিতে শারীরিক ও মানসিক মারাত্মক চাপে রয়েছে ফ্রন্টলাইনারগণ।

লকডাউন পরিস্থিতির মধ্যে গত কয়েকদিন ধরে রাজপথে ফ্রন্টলাইনারদের মধ্যে নানা বিব্রতকর ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিছুটা সমন্বয়হীনতা আর কিছুটা মানসিক চাপে ওই ধরণের ঘটনাগুলো হচ্ছে বলে অনেকের ধারণা। কারণ যাইহোক, এধরণের ঘটনা মোটেই কাম্য নয় এই ক্রান্তিকালীন সময়ে। প্রতিদিন যেখানে হাজার হাজার আক্রান্ত আর শ’য়ের ঘরে মৃত্যু, তখন সবারই দায়িত্বশীল আচরণ করা উচিত।

বিশ্বের করোনার পরিস্থিতি আপডেট রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস’র পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ছিল ১৪ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৮৫৭ জন। মৃত্যু ৩০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১২ কোটি ১ লাখ ৪৫ হাজার ৪৩৯ জন। করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গতকাল পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৭৯৩ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৫০৯ জনের। বাংলাদেশের পরিস্থিতিও বেশ খারাপ গত ৭/৮ মাসের তুলনায়। আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

করোনা মোকাবিলায় ভ্যাকসিনের পাশাপাশি নিয়ম মেনে চলা ও পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা আবশ্যক। এই কঠিন যাত্রায় সব ফ্রন্টলাইনারসহ জনগণের দায়িত্বশীল আচরণ ও কার্যকর মনোযোগ একান্ত কাম্য বলে আমরা মনে করি। তাহলেই হয়তো ধীরে ধীরে করোনা দূর হবে দেশ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT