চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে এ কেমন আচরণ!

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৪:৪৬ অপরাহ্ন ১২, মে ২০২০
সম্পাদকীয়
A A

গণপরিবহন বন্ধ থাকলেও একটি বাস ঢাকা থেকে ছেড়ে জয়পুরহাট যাচ্ছিল, পথের মধ্যে অসুস্থ এক ব্যক্তি তার মায়ের পাশেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরে করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে ওই মরদেহসহ অসহায় মা’কে বাস থেকে নামিয়ে দেয়া হয় জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মৃতের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা ও মরদেহের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগেও করোনা সন্দেহে বৃদ্ধ এক মা’কে জঙ্গলে ফেলে রেখে যাবার ঘটনা ঘটেছিল। আবার এক ব্যক্তি করোনা আক্রান্ত হবার পরে তার স্ত্রী-সন্তানরা তাকে বাড়িতে ঢুকতে না দেবার ঘটনাও ঘটেছে। করোনাকালে মানুষের প্রতি মানুষের এ কেমন আচরণ!

সংবাদে প্রকাশ, জয়পুরহাটের মৃত ওই ব্যক্তির স্ত্রী ঢাকায় শ্রমিকের কাজ করেন, তিনি তার স্ত্রীর সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মা’সহ তাদের বাস থেকে নামিয়ে দেয়। পরে প্রশাসন ওই বিষয়ে হস্তক্ষেপ করে।

দেশজুড়ে এরকম ছোটবড় অনেক ঘটনার পাশাপাশি করোনা আক্রান্তদের সঙ্গে প্রতিবেশীরাও খারাপ ব্যবহার করছেন। অথচ ‘বিপদের দিনে প্রতিবেশীরাই সবচেয়ে কাছের স্বজন’ বলে এ কথা এতদিন পরিচিত ছিল। তবে করোনায় মৃত্যুর ভয় আর আতঙ্ক সেই সহানুভূতির কথাটাও কেড়ে নিয়েছে। বিষয়টি খুবই চিন্তার।

বৈশ্বিক মহামারীর এই সময়ে একে অন্যের পাশে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন কর্তৃপক্ষও এবিষয়ে বিশেষ আহ্বান জানিয়ে আসছেন বিভিন্ন সময়ে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, যেকোনো ধরণের পরিস্থিতিতে যেকেউ পড়তে পারি আমরা। কাজেই নিজের নিরাপত্তা বজায় রেখে যতটা সম্ভব এ সময় আক্রান্ত প্রতিবেশীসহ অসুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটি মানবিক বলয়ের মধ্যে থেকে সবাই মিলে চেষ্টা করলে করোনাভাইরাস মোকাবিলা সময়ের ব্যাপার মাত্র।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসকরোনায় মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT