চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে ঈদের জামাত বিষয়ে নির্দেশনা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ২৬, এপ্রিল ২০২১
- সেমি লিড, ধর্ম ও জীবন
A A

আসন্ন ঈদ-উল-ফিতরে নামাজের জামাত আদায় সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ভয়াবহ মহামারী আকার ধারণ করার প্রেক্ষিতে যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে এবিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়, বর্তমানে সারাবিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিজনিত কারণে মুসল্লিদের জীবন ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াত অনুষ্ঠিত করা যাবে। ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পুর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবেন।

নির্দেশনায় আরো বলা হয়, করোনাভাইরাস সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে; প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে; ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়, শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না; সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই প্রতিপালন করতে হবে; করোনাভাইরাস সংক্রমন রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লিখিত নির্দেশনা লংঘন করা হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদধর্ম মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

ফেব্রুয়ারি ১২, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT