সম্পর্কটি বেশিদিন না হলেও তাদের ঘোরাফেরা একসঙ্গে ডেটে যাওয়া সবকিছু্ই ঘটা করে করছেন বঙ্গললনা বিপাশা বসু ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভার। গতকাল ছিলো বিপাশার নয়া বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারের জন্মদিন। আর তাই বিপাশার যেনো উচ্ছ্বাসের কোনো কমতি ছিলো না।
খুব ঘটা করেই সূদর গোয়ায় একান্তে বয়ফ্রেন্ডের জন্মদিন পালন করলেন বিপাশা। অবশ্য গ্রোভারের জন্মদিনটি ছিলো অন্যরকম। করণ হবু স্ত্রীর সঙ্গে একান্তে জন্মদিন পালন করা। অন্যদিকে একবছর পর অফিসিয়াল ভাবে টিভি সিরিয়ালের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক স্ত্রী জেনেফার সঙ্গে বিবাহ বিচ্ছেদটি সম্পন্ন করা। সবকিছুই নিজের মনের মতো পেয়েছেন গ্রোভার।
অবশ্য বিবাহ বিচ্ছেদের সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগাভাগি করতে দেরি করেননি তিনি। ডিভোর্সটি পেপারটি পাওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করেন এবং টুইটে বলেন, অবশেষে ডিভোর্স পেপারটি হাতে পেলাম। তবে করণ’র এমন আচরনে ভীষণ অবাক হয়েছেন সাবেক স্ত্রী জেনেফার।
করণ ও জেনেফার অফিসিয়ালি ডিভোর্স হওয়ায় বিপাশা ও করণের বিয়েতে আর কোনো বাধা থাকবে না বলে মনে করছেন তাদের কাছের বন্ধু-বান্ধব। হয়তো এ বছরের কোনো একটি দিন তারা বেছে নিবেন বিয়ের দিন হিসেবে।
২০১৫ সালে ‘অ্যালন’ ছবির মাধ্যমে জুটিবদ্ধ হন বিপাশা ও করণ। এরপর বহু জায়গায় গণমাধ্যমের ক্যামেরায় একাধিকবার ডেট করতে গিয়ে ধরা পড়েছেন নতুন এ যুগল।







