চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনজারভেটিভদের একক সংখ্যাগরিষ্ঠতা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:২৭ পূর্বাহ্ন ০৮, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

নানা জরিপের ফল মিথ্যা করে দিয়ে ব্রিটেনে সাধারণ নির্বাচনে আবারো বিজয়ী হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল সর্বশেষ তিনশ’ ৩১টি আসন পেয়ে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

বিপুল ব্যবধানে হেরে গেছে এড মিলিব্যান্ডের লেবার পার্টি। তাদের আসন সংখ্যা ২৩২। পরাজয় স্বীকার করে নিয়েছেন মিলিব্যান্ড। নির্বাচনে ভরাডুবিতে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন মিলিব্যান্ড ও লিবারেল ডেমোক্রেটস নেতা নিক ক্লেগ। স্কটল্যান্ডে স্কটিশ ন্যাশনাল পার্টির কাছে প্রায় সবকটি আসনে হেরে যাওয়াই এর মূল কারণ।

কনজারভেটিভরা এই সংখ্যাগরিষ্ঠ জয়ের মাধ্যমে জানিয়ে দিল যে সরকার গঠণের জন্য তাদের আর কোনো কোয়ালিশন বা অন্য কোনো দলের সাথে সমঝোতা করার প্রয়োজন নেই। এর আগে নির্বাচনপূর্ব সব জরিপই বলছিলো কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে কোয়ালিশন করেই দলগুলোকে সরকার গঠন করতে হবে। কিন্তু সেগুলোকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো কনজারভেটিভ।

নির্বাচনে ব্যাপক জয়ের কিছুক্ষণের মধ্যেই ডেভিড ক্যামেরন সাক্ষাত করেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে। সেই সঙ্গে দলের কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন সকল সহযোগিতার জন্য।

ক্যামেরন বলেন, এবার তার লক্ষ্যই হবে ব্রিটেনের সকলের মঙ্গলের জন্য একটি উৎকৃষ্ট সুশাসনব্যবস্থা গড়ে তোলা। দেশকে ঐক্যবদ্ধ রাখতে যা যা করা প্রয়োজন তাই করবেন তিনি।

তবে নির্বাচনে হেরে যাবার পর লেবার দলের নেতা এড মিলিব্যান্ডসহ দলের আরো দুজন শীর্ষ নেতা দলের দায়িত্ব থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। দলের এই শোচনীয় পরাজয়ের জন্য স্কটল্যান্ডের এসএনপিকেই দায়ি করেন মিলিব্যান্ড। স্কটল্যান্ডে চারটি আসন ছাড়া বাকি সবগুলোই দখল করে নিয়েছে এসএনপি।

Reneta

নির্বাচনে লেবার পার্টি জয় পেয়েছে ২৩২টি আসনে, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি পেয়েছে ৫৬টি আসন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে আটটি আসন, ইউকেআইপি পেয়েছে মাত্র একটি আসন এবং অন্যান্য দলগুলো পেয়েছে মোট ২২টি আসন।

Jui  Banner Campaign
ট্যাগ: কনজারভেটিভ পার্টিডেভিড ক্যামেরনব্রিটেন নির্বাচনলেবার পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT