চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রাখুক মিয়ানমার

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫১ অপরাহ্ন ০৩, জানুয়ারি ২০২১
সম্পাদকীয়
A A

একদিন, দুইদিন নয়; প্রায় সাড়ে ৩ বছর হয়ে গেল, তবুও মিয়ানমারের সেনাবাহিনীর ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজভূমিতে ফিরিয়ে নেয়নি দেশটি। এমনকি এই সময়ে মিয়ানমারের ওপর কার্যকর কোনো চাপও তৈরি করেনি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল। উল্টো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের বিরোধীতা করে যাচ্ছে।

এ যেন ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ অবস্থা। যারা রোহিঙ্গাদের দেশ ছাড়া করলো, গণহত্যা, গণধর্ষণের মতো মানবাতাবিরোধী অপরাধে অপরাধী; তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই জাতিসংঘ, বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠনগুলোর। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের জন্য আরও নিরাপদ ও সুন্দর আশ্রয়স্থল ভাসনচর নিয়েই যেন এখন তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা!

এত কিছুর পর এই দীর্ঘ সময়ে নানান সমস্যার মুখে দাঁড়িয়েও ধৈর্য হারায়নি বাংলাদেশ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য চেষ্টা করে যাচ্ছে নিজের মতো করে। সেই ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আবারও মিয়ানমারকে চিঠি লিখে নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রত্যাশা জানিয়েছেন।

আজ রোববার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গত ১ জানুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়েকে চিঠি লিখেছেন। ওই চিঠিতেই এ বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়।

আমরা জানি, এই সাড়ে তিন বছরে বহুবার মিয়ানমার বাংলাদেশকে আশ্বাস দিয়ে বলেছে রোহিঙ্গাদের যথাযথ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে নেওয়া হবে। সে জন্য রাখাইনে পরিবেশ তৈরি করা হয়েছে বলেও দাবি করেছে দেশটি। কিন্তু শেষ পর্যন্ত তা শুধু কথার কথাই থেকেছে। কাজের কাজ কিছুই হয়নি।

অথচ সেই ২০১৭ সালের ২৫ আগস্টের থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বোঝা বইছে বাংলাদেশ। এতে কক্সবাজারসহ আশেপাশে পরিবেশের যেমন ক্রমাগত ক্ষতি হচ্ছে। তেমনি ওই এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এমন কি রোহিঙ্গাদের কারণে বড় রকম ক্ষতির মুখে পড়তে হয়েছে স্থানীয় জনগণকে।

Reneta

নতুন বছরে আমাদের প্রত্যাশা, রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করবে আন্তর্জাতিক শক্তিগুলো। এর আর কোনো বিকল্প নাই।

Jui  Banner Campaign
ট্যাগ: পররাষ্ট্রমন্ত্রীবাংলাদেশমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT