চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কণ্ঠ’র মালিকানা অর্ধেকটা বাংলাদেশের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় সাফটা চুক্তির মাধ্যমে শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল ভারতীয় বাংলা ছবি ‘কণ্ঠ’। মুক্তির আগে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেলো প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান ও ছবির দুই পরিচালিক শিবপ্রসাদ-নন্দিতা রায়।

প্রিমিয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ ও গণমাধ্যম কর্মীরা। তবে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে এই শো’তে নিয়ে আসা হয়েছিলো ক্যানসার বিশেষজ্ঞ, চিকিৎসক ও ক্যানসার আক্রান্ত রোগীদের। যেহেতু ‘কণ্ঠ’ ছবিটির মূল উপজীব্য একজন ক্যানসার আক্রান্ত রোগীকে ঘিরে।

ছবি শুরুর আগে ‘কণ্ঠ’ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন ছবির দুই নির্মাতা ও জয়া আহসান। সেসময় তিনি তার বক্তব্যে মজা করে ‘কণ্ঠ’র অর্ধেক মালিকানা বাংলাদেশের বলে দাবি করেন।

বিষয়টি পরিষ্কার করে জয়া বলেন, কণ্ঠ ছবিতে আমি বাংলাদেশের একজন মেয়ের চরিত্রেই অভিনয় করেছি। ছবিতে স্পিচ থেরাপিস্ট হিসেবে রমিলা চরিত্রে আমাকে দেখা যাবে। আর এই হিসেবে এই ছবির অর্ধেক মালিকানা বাংলাদেশেরও! জয়ার এমন কথায় পাশে থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানান শিবপ্রসাদ ও নন্দিতা রায়।

পুরোপুরি হাউজফুল ছিলো ‘কণ্ঠ’র প্রিমিয়ার শো। এসময় বাংলাদেশের বরেণ্য বহু গুণী নির্মাতা, অভিনেতাসহ গণমাধ্যমের গুণীজনদেরও দেখা গেছে। তারা প্রত্যেকেই ছবিটির প্রশংসা করেন। অনেকে তাদের মন্তব্যে বলেন, ‘এটি একটি সিনেমার চেয়েও বেশী কিছু!’

বিশেষ করে এই ছবিতে জয়া আহসানের অভিনয়ের প্রশংসা করে প্রত্যেকে। ছবি শেষ হওয়ার পর কড়তালিতে মুখর ছিলো পুরো হল রুম।

Reneta

এদিকে ছবি মুক্তি উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই ছুটছেন জয়া আহসান। সঙ্গে আছেন দুই নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা রায়। জয়া জানিয়েছেন, শুক্রবার সারাদিন ঢাকা শহরের প্রত্যেকটি সিনেপ্লেক্স ও সিনেমা হল প্রদর্শন করবেন।


এরআগে কণ্ঠ ছবিটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে জয়া জানিয়েছিলেন: ‘কণ্ঠ’ ছবিটি আমার জন্য একটি জার্নির মতো। জীবনকে কাছ থেকে দেখা, লড়াই করে বেঁচে থাকা মানুষগুলোকে দেখা, কী যে অনুপ্রেরণার ছিলো আমার জন্য! আমাকে এমন একটি যাত্রায় সামিল করায় আমি কৃতজ্ঞতা জানাই নির্মাতা শিবপ্রসাদ ও নন্দিতা দিদিকে। আমার উপর ভরসা করেছেন তারা, এটা আমার জন্য গর্বের।

এই চরিত্রটি তার ক্যারিয়ারে উজ্জ্বল হয়ে থাকবে। এমন আশাবাদ ব্যক্তি করে জয়া বলেছিলেন: জীবনে প্রচুর চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সব সময়ইতো সব চরিত্র গুরুত্বপূর্ণ বা দাগ কেটে যায় না, আবার কিছু চরিত্র আছে যেগুলো থেকে যায়, মনে গেঁথে যায়। শিল্পীর জীবনেও আঁচড় কেটে যায়। ‘কণ্ঠ’ ছবিতে ঠিক তেমন একটি চরিত্র আমার। আমার ভীষণ আত্মতৃপ্তি রয়েছে এই চরিত্রটি করে, এই ছবিতে অভিনয় করে।

চলতি বছরের মে মাসে ভারতে মুক্তি পেয়েছিলো ‘কণ্ঠ’। মুক্তির এগারো দিনেই ছবিটি আয় করে ২ কোটি রুপির বেশি। পশ্চিম বঙ্গে এখনো একাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। শুধু তাই নয়, মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’।

একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে জয়া আহসান ও পাওলি ছাড়াও অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: কণ্ঠজয়া আহসাননন্দিতা রায়লিড বিনোদনশিবপ্রসাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT