তেল-গ্যাসের দাম বাড়ালে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে মানুষ ক্রয়-ক্ষমতা হারিয়ে ফেলবে এবং তাদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে। কৃষি ও শিল্প উৎপাদনে এর ব্যাপক প্রভাব পড়বে।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেছেন, দুর্নীতির ব্যাপ্তি বাড়াতেই সরকার তেল-গ্যাস বাড়ানোর পাঁয়তারা করছে।
তিনি বলেন, ‘আমি দলের পক্ষ থেকে অবিলম্বে তাদের (সরকার) এই গণবিরোধী পরিকল্পনা থেকে সরে আসার জোরালো আহবান জানাচ্ছি। অন্যথায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের দাবির মুখে সরকার সম্প্রতি দেশের বাজারেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়। কিন্তু বুধবার জ্বালানি বিভাগে এক বৈঠকের পর জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গ্যাস ও বিদ্যুতের মূল্য সমন্বয়ের কথা বলেন।’
বলেছেন দুর্নীতির মাধ্যমে যে বিদেশে অর্থ পাচার হচ্ছে তা এখন প্রমাণিত। তথ্য-প্রযুক্তির যুগে কোনো কিছুই আর গোপন থাকছে না।








