চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কচুরিপানা খেতে বলিনি: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কচুরিপানা নিয়ে তুমুল বিতর্কের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছেন, আমার বক্তব্যকে গণমাধ্যমে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। আমি কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি। খেতে বলিনি।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাশেষে মন্ত্রী বলেন, ‘‘আমি কি সবাইকে কচুরিপানা খেতে বলবো? আমি কি বাংলার মানুষ নই? আমার মা-বাবা কি বাংলার মানুষ নয়? এটা কিভাবে আমি বলি?’’

‘‘আপনাদের সামনে কথা বলতে ভয় লাগে আমার। তবে সঠিকভাবে বক্তব্য বুঝতে হবে। গবেষণার আওতা সীমাহীন। গবেষণার কোনো সীমিত পরিসর থাকতে পারে না? আমি বলেছিলাম কচুরিপানা নিয়ে গবেষণা করেন। খেতে বলিনি।’’

তিনি আরও বলেন, ‘সে অনুষ্ঠানে কৃষি গবেষকরা উপস্থিত ছিলেন। আমি তাদের বললাম কচুরিপানা কি খাওয়া যেতে পারে? এতে কোনো ক্ষতি আছে?’

‘‘তখন কে জানি একজন বললেন, গরু তো খায়। তখন আমি বললাম, গরু খেতে পারলে আমরা পারবো না কেন?’’

এম এ মান্নান বলেন, ‘থাইল্যান্ড বিভিন্ন কৃষি পণ্য নিয়ে গবেষণা করছে। যেমন তারা পেয়ারা থেকে বিচি দূর করে ফেলছে। সেই পেয়ারা আমরা খাচ্ছি এখন। সেইজন্য বলেছি, আমাদের বাংলাদেশে কি এসব করা সম্ভব না? সেই প্রেক্ষিতে আমি বলেছিলাম, গবেষণাকে আরো সমৃদ্ধ করা যায় কি না। কাঁঠালের আকার ছোট করা যায় কি না। সেসব নিয়ে গবেষণা করতে বলেছি।’

Reneta

গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী এক অনুষ্ঠানে বলেন, ‘কাঁঠালের আকার অনেক বড় হওয়ায় প্রায় ৪০ শতাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কাঁঠালের আকারটা আরেকটু ছোট কীভাবে করা যায়, তা গবেষণা করতে পারেন।’

সেসময় তিনি হেসে হেসে বলেন, ‘আমি অনুরোধ করবো কচুরিপানা নিয়ে কিছু করা যায় কীনা? আমি তো গ্রামের ছেলে। আমাদের এলাকায় নদীগুলো সব কচুরিপানায় ভর্তি। কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনও মতে? গরু খেতে পারলে আমরা কেন পারবো না?’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এম এ মান্নানকচুরিপানাপরিকল্পনা মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT