চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের মানহানি মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

গেল মাসে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪৯৯ (মানহানি) এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় মামলা দায়ের করেন বলিউডের প্রবীণ গীতিকার জাভেদ আখতার। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুম্বাইয়ের আন্ধেরির মেট্রোপলিটন কোর্টে যার লিখিত বয়ান দিয়েছেন তিনি।

অভিযোগে জাভেদ আখতার উল্লেখ করেন, অভিনেত্রী কঙ্গনা রানাউত টেলিভিশনে ক্রমাগত তার নামে অপমানসূচক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন। এতে প্রবীণ কবি ও গীতিকার জাভেদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

শুধু তাই নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য বলিউডের একাধিক প্রভাবশালী মানুষের দিকে আঙুল তুলেছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গেও কঙ্গনা জাভেদ আখতারের নাম উল্লেখ করেছিলেন।

এমনকি কঙ্গনা অভিযোগ করেছিলেন, জাভেদ আখতার তাকে হুমকি দিয়েছিলেন যেন হৃতিক রোশানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তিনি মুখ না খোলেন। তবে জাভেদের দাবি কঙ্গনার এসকল অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা’। যার ফলেই কঙ্গনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্যে জাভেদ আখতার আইনের শরণাপন্ন হয়েছেন।

জাভেদ আখতারের করা এই মামলার শুনানি হবে আগামি ১৯ ডিসেম্বর। এদিকে আদালতে জাভেদ আখতারের বয়ান গ্রহণের খবর প্রকাশ্যে আসতেই টুইট করেছেন কঙ্গনা।

টুইটে অভিনেত্রী লিখেছেন যে, ‘বুলিউডের (বলিউড নয়) সুইসাইড গ্যাং, মাদক মাফিয়া, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠিন জীবন আমি বেছে নিয়েছি। যা আমার জন্য সন্মানের। আমার এই লড়াইয়ে পুরো জাতিকে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতজাভেদ আকতারজাভেদ আখতারবলিউডমিথ্যাচারসুশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT