চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার বিমানবন্দরে জুতা থেকে ইয়াবা উদ্ধার, আটক ৩

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৪:৪৭ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫ টি ইয়াবাসহ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) নেতা ও তার ভাই এবং এক সহযোগী সহ তিন যাত্রীকে আটক করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১ টায় বিমানবন্দরে তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-  আবু তৈয়বের ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ যুগ্ম সাধারন সম্পাদক হারুন (৩২) ও তার সহোদর আলম শাহ (১৯) এবং সৈয়দ আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০)।

তারা রামু উপজেলার খুনিয়া পালং ইউপির দারিয়ারদীঘি গ্রামের বাসিন্দা।

বিমানবন্দর সূত্র জানায়, বেসরকারি বিমান নভোওয়ার যোগে তারা ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ২ জনের নতুন জুতা নিরাপত্তা কর্মীদের একটু অস্বাভাবিক মনে হলে, তাদের জুতা স্ক্যানিং মেশিনে দেয়া হলে সংকেত পেয়ে তাদের জুতার ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার একে এম সাঈদুজ জামান বলেন, উদ্ধার হওয়া ইয়াবা সহ আটকদের কক্সবাজার সদর থানায় দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবা উদ্ধারকক্সবাজার বিমানবন্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT