চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:৪০ অপরাহ্ন ১৮, জুন ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

গত দুইদিন থেকে কক্সবাজারের উপর দিয়ে ভারী বর্ষণ অব্যাহত থাকায় সমুদ্র বন্দরকে দেয়া হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতা।

পাহাড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নিতে বৃহস্পতিবার দুপুর থেকে কাজ শুরু করেছে প্রশাসন। করা হচ্ছে মাইকিং, প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো।

বিভিন্ন এলাকায় ঢলের পানি জমে থাকায় তিন হাজার পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন এলাকায় ভেঙে গেছে বেড়ীবাঁধ।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালা ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেওয়া ৩ নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত রয়েছে বলে জানিয়েছে কক্সবাজারের আবহাওয়া অফিস। অব্যাহত রয়েছে ভারী বর্ষণ। বৃষ্টির পানি নামতে না পারায় ইতিমধ্যেই কক্সবাজারের রামু চকরিয়া পৌর সদরের ৩ হজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দোহাজারী-কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেল লাইনের কারণে চকরিয়া-পেকুয়া ও সদর এর বৃষ্টির পানি সহজে সাগরে নামতে পারছে না। এতে করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

চকরিয়ায় মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রামুর বাঁকখালী নদীর কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে লোকালয়ে প্লাবিত হয়েছে। পাহাড়ের পাদদেশে ও চোরাই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে আজ দুপুর থেকে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও পৌরসভাগুলো। এসব মানুষকে সরিয়ে নিতে চলছে মাইকিং। ঝুঁকিপূর্ণ বসবাসকারী মানুষ গুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলো।

কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কক্সবাজার আবহাওয়া অফিস ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ভূমিধসের আশঙ্কায় সর্তকতা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Reneta

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে আজ দুপুর থেকে কক্সবাজার শহরের পাহাড়ের চূড়ায় পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিয়ে কাজ শুরু হয়েছে। জেলার অন্যান্য স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এসব মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে ব্যবস্থা করা হচ্ছে এবং ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভূমিধ্বস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT