চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে করোনায় রোহিঙ্গার মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৪ অপরাহ্ন ০২, জুন ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী বৃদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই রোহিঙ্গার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা নয়ন।

তিনি বলেন, উখিয়ার কুতুপালং ক্যাম্পের একটি ব্লকে করোনা উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হন। পরে ৩১ মে ওই রোহিঙ্গা ঘরে মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়।

মঙ্গলবার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোহিঙ্গার করোনা ভাইরাস আক্রান্ত ছিলো বলে রিপোর্ট আসে। মৃত্যুবরণ করা রোহিঙ্গাকে স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া জানান, করোনা আক্রান্ত মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। তাদের হোম কোরাইন্টানে রাখা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে মোট ২৯ জন রোহিঙ্গা। তার মধ্যে উখিয়ার কুতুপালং ক্যাম্পে একজনের মৃত্যু হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু যৌন শোষণে আন্তর্জাতিক চক্র

এপ্রিল ১৭, ২০২৬

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT