কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে শিশু হৃদয় অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন; আবদুল খালেক, বাহাদুর মিয়া এবং আবদুস শুক্কুর। এদের মধ্যে আবদুল খালেক ও আবদুস শুক্কুর মিয়ানমারের নাগরিক।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে নুরুল হকের ছেলে হৃদয়কে অপহরণ করা হয়। এর পর মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ৫ জুলাই কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।







