প্রথম ওয়ানডে ম্যাচে সফরকারি ওয়েস্ট ইন্ডিজকে ডি/এল মেথডে ১ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিক শ্রীলংকা। বৃষ্টিবিঘ্নিত কার্টেলড ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে শ্রীলংকা ৯ উইকেট হারিয়ে সাত ডেলিভারি আগে পেয়ে যায় কষ্টের জয়।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পেইসার লাকমালের চমৎকার বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর বৃষ্টির বাধায় সাময়িক বিরতির পর শুরু হলে খেলা পরিণত হয় ২৬ ওভারের কার্টেলড ম্যাচে।
আন্দ্রে রাসেলের ২৪ বলে ৪১ এবং হোল্ডারের ১৩ বলে ৩৬ এ ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৫৯ রান করে। জবাবে ওপেনার দিলশানের ৩২ বলে ৫৯ রানের পরও শ্রীলংকাকে জিততে বেগ পেতে হয়। অজন্থা মেন্ডিসের অপরাজিত ২১ রানে লংকানরা পায় দারুণ এক জয়। ৪ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে।







